শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ গ্রহণ করেছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় এক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, “আজ মরদেহ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাশিয়ার দাবি করেছে, ফেরত দেওয়া মরদেহগুলো ইউক্রেনীয় সেনাদের।”

এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনও ২৪ জন রুশ সেনার মরদেহ ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে রুশ যুদ্ধবন্দি ও নিখোঁজ সেনাদের নিয়ে কাজ করা ইউক্রেনীয় আরেকটি সংস্থা।

এছাড়া ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর উভয় পক্ষেরই হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে। তবে নিজ নিজ হতাহতের সঠিক সংখ্যা নিয়মিতভাবে প্রকাশ করত না কোনো পক্ষই।

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা ও কিয়েভ-মস্কোর মধ্যে তিন দফা আলোচনার পরও অগ্রগতি দেখা যাচ্ছে না। গত সপ্তাহে ক্রেমলিন জানায়, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আপাতত “স্থগিত” রয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ