শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ভারতে ওয়াকফ সংশোধন আইনের কয়েকটি ধারা স্থগিত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে ওয়াকফ সংশোধনী আইন পুরোপুরি স্থগিত না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। তবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আদেশে নতুন আইনটির কয়েকটি ধারা আপাতত স্থগিত রেখেছে।

সংসদের দুই কক্ষে বিতর্কের পরে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার এই সংশোধিত আইনটি পাস হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে এবছরেরই ৫ এপ্রিল সই করেন।

ওই আইনটি স্থগিত করার জন্য প্রায় একশেটি মামলা দায়ের হয়েছিল। সব মামলা মিলিয়ে একটিই মামলা হয় ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহর বেঞ্চে।

ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের যে ধারা আনা হয়েছিল সংশোধিত আইনে, তার ওপরে স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ। বিচারপতিরা বলেছেন, যে রাজ্য সরকারগুলো যখন সংশোধিত আইন অনুযায়ী রুল জারি করবে, তখনই এই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পারে।

কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ চারজন এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে অমুসলিম কোনো সদস্যকে নিয়োগ করা যেতে পারে বলে যে ধারা রয়েছে সংশোধিত আইনটিতে, সেই ধারাটি অবশ্য স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। তবে যতদূর সম্ভব একজন মুসলিমকেই এই পদে নিয়োগ করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছে আদালত।

এতদিন জেলাশাসক কোনো জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি না, বলার অধিকারী ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, সেই অধিকার আপাতত জেলাশাসকদের হাতে দেওয়া হবে না। সূত্র: বিবিসি বাংলা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ