শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সুমুদ ফ্লোটিলার নৌযাত্রায় যোগ দিলেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যানডলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার লক্ষ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যানডলা ম্যান্ডেলা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ। তারা জানায়, ম্যানডলা ম্যান্ডেলা আরও ১০ জন দক্ষিণ আফ্রিকান নাগরিকের সঙ্গে এই অভিযানে অংশ নেবেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা চলতি সপ্তাহের শুরুতে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে। প্রায় ৪৪টি দেশের প্রতিনিধি, দুই শতাধিক কর্মী, রাজনীতিবিদ ও শিল্পী এতে অংশ নিয়েছেন। আগামী রবিবার তিউনিসিয়া থেকে গাজা অভিমুখে আবারও যাত্রা করবে বহরটি।

জোহানেসবার্গ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যানডলা ম্যান্ডেলা বলেন, “আমরা যারা দখলকৃত ফিলিস্তিনের অঞ্চলগুলো দেখেছি, উপলব্ধি করেছি— ফিলিস্তিনিরা এক ভয়াবহ বঞ্চনার শিকার, যা আগে কখনো দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে, যেমন তারা অতীতে আমাদের পাশে ছিল।”

তিনি স্মৃতিচারণ করে বলেন, দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে অপারথেইডের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল বিশ্বের দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার কারণে। “তারা অপারথেইড শাসনব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছিল এবং শেষ পর্যন্ত তা ভেঙে পড়েছিল। আজ একই ধরনের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ফিলিস্তিনের জন্যও,” যোগ করেন ম্যানডলা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ