শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার পথে সুমুদ ফ্লোটিলার যাত্রা অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। তাদের মূল লক্ষ্য হলো দীর্ঘদিনের অবরোধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ইতিমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

গত রোববার স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে জাহাজগুলো। খারাপ আবহাওয়ার কারণে প্রথমে ফিরে যেতে হলেও সোমবার পুনরায় যাত্রা শুরু করে। ঝড় শেষে মেনোরকায় মেরামত শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তারা তিউনিসিয়ার উদ্দেশে রওনা হয়।

আগামী কয়েকদিনে ফ্লোটিলা তিউনিসিয়াসহ বিভিন্ন স্থানে অন্যান্য অংশগ্রহণকারী নৌযানের সঙ্গে মিলিত হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সুপরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ, এবং চারজন ইতালীয় সংসদ সদস্য, যারা যাত্রাপথে যোগ দেবেন।

আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য হলো গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি নৌ-অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ