শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

মক্কায় মোজাইকে লেখা কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের মক্কার হিরা কালচারাল জোনে অবস্থিত হোলি কুরআন মিউজিয়ামে পবিত্র কুরআনের আয়াত নিয়ে নির্মিত একটি বিশাল মোজাইক প্রদর্শন করা হয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তালিকায় স্থান পাওয়ার পথে রয়েছে।

রোববার (৩ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সুরা ফাতিহা এবং সুরা বাকারার প্রথম অংশ নিয়ে নির্মিত এই মোজাইকটির আকার ৭৬.৬৭ বর্গমিটার এবং এতে ব্যবহৃত হয়েছে ১০ লাখেরও বেশি সিরামিক টুকরো। এই বিশাল শিল্পকর্মটি ১৬৫৬ সালে বিখ্যাত উসমানি কলিগ্রাফার মুস্তাফা ঢুল-ফিকারের হাতে লেখা ঐতিহাসিক কুরআন পাণ্ডুলিপিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে।

হোলি কুরআন মিউজিয়ামটি মক্কার মাউন্ট হিরার পাদদেশে গঠিত সৌদি আরবের প্রথম একক কুরআনকেন্দ্রিক প্রদর্শনী। এখানে ইসলামের ইতিহাস, কুরআনিক বার্তা, প্রাচীন ও আধুনিক কুরআন শিল্প এবং বিভিন্ন ভাষায় অনুবাদ নিয়ে দর্শকদের জন্য রয়েছে ইন্টারেকটিভ গ্যালারি ও ভার্চুয়াল অভিজ্ঞতা।

মিউজিয়ামটির তত্ত্বাবধানে রয়েছে সৌদি সরকারের কিং সালমান কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন। এটি এর আগেও বিশ্বের সবচেয়ে বড় কুরআন ও সবচেয়ে বড় কুরআন স্ট্যান্ডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।

সংগঠনটির কর্মকর্তারা বলছেন, এ ধরনের প্রদর্শনী ইসলামী ঐতিহ্য, শিল্প ও জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বিশ্বব্যাপী ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ