শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

"জাতিসংঘ নিরপেক্ষতা হারিয়েছে: আইইএর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের ইসলামিক আমিরাত (আইইএ) জাতিসংঘের প্রতি কঠোর সমালোচনা করেছে। সংস্থাটিকে ‘অপক্ষপাতদুষ্ট’ এবং ‘পশ্চিমা প্রভাবাধীন’ বলে আখ্যায়িত করেছেন আইইএ মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, “জাতিসংঘের নিরপেক্ষ ও স্বাধীন থাকার কথা থাকলেও, এখন তা পশ্চিমা রাজনৈতিক শক্তির এজেন্ডায় পরিচালিত হচ্ছে। এটি কার্যকারিতা ও স্বাধীনতা হারিয়েছে।”

মুজাহিদ প্রশ্ন তোলেন, জাতিসংঘে আফগানিস্তানের বর্তমান প্রতিনিধিত্বকারী ব্যক্তি কে? “তিনি কোন সরকারের প্রতিনিধি? কোন নীতির ভিত্তিতে সেখানে আছেন? আফগান জনগণের কোনও সমর্থন তাঁর নেই।”

২০২১ সালের আগস্টে তালেবান সরকার গঠনের পর থেকে, ইসলামিক আমিরাত জাতিসংঘে তাদের মনোনীত প্রতিনিধি নিয়োগের জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের শংসাপত্র কমিটি বারবার সেই সিদ্ধান্ত স্থগিত করেছে এবং পুরোনো সরকার-সমর্থিত কূটনীতিক নাসির আহমেদ ফয়েককেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূত হিসেবে বহাল রেখেছে।

আইইএ বলছে, জাতিসংঘের এই পদক্ষেপ রাজনৈতিক এবং আফগান জনগণের মতামতের প্রতি অসম্মানসূচক। ইসলামিক আমিরাতের প্রতিনিধিত্ব আটকে রাখাকে তারা বিশ্বমঞ্চে নিজেদের বৈধতা প্রাপ্তির পথে এক বড় বাধা হিসেবে দেখছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত শুধু রাশিয়া ইসলামিক আমিরাতকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো আইইএ সরকারের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারীদের প্রতি আচরণ এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির অভাব নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

মুজাহিদের বক্তব্য থেকে স্পষ্ট, জাতিসংঘে স্বীকৃতি না পাওয়া এবং আন্তর্জাতিক ফোরাম থেকে বাদ পড়া আইইএর জন্য এক বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ