শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বালুচিস্তানে যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় নিহত ৩, আহত ৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বালুচিস্তানের কালাত জেলায় একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার নেমারঘ ক্রস এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

করাচি থেকে কোয়েটাগামী বাসটি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা বন্দুকধারীরা বাস লক্ষ্য করে গুলি চালায় এবং পরে হাতবোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলে তীব্র বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের কালাত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং হামলাকারীরা রাস্তাটির দুই পাশ থেকে আক্রমণ চালায়। নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর কাজ বলে মন্তব্য করেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দেন।

এর কয়েকদিন আগেই বালুচিস্তানের ঝোব ও লোরালাই জেলায় ৯ যাত্রীকে অপহরণ করে হত্যা করা হয়। ওই ঘটনার জন্যও পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে।

সূত্র: জিও টিভি

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ