সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা

ইসরায়েলের প্রতি আমেরিকানদের মধ্যে সমর্থন কমেছে: জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, নতুন জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে, বিশেষ করে তরুণদ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং হ্যারিস পোল-এর একটি সমন্বিত জরিপে দেখা গেছে, গত দুই বছরে জরিপ করা আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সামগ্রিক সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।

ইসরায়েলি সংবাদপত্রটি বলেছে, অন্যদিকে ইসরায়েলের বিরোধীদের শতাংশ ২১ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করেছে, হামাসের প্রতি সমর্থনও বাড়ছে। ২৫ শতাংশ মার্কিন উত্তরদাতা বলেছেন, তারা ইসরায়েলের যুদ্ধে হামাসকে সমর্থন করেছেন, যেখানে গত নভেম্বরেও এই সংখ্যা ছিল মাত্র ১৬ শতাংশ।

তরুণদের মধ্যে হামাসের প্রতি সমর্থন সবচেয়ে বেশি দেখা গেছে বলে জরিপে উঠে এসেছে। ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৪৭ শতাংশ বলেছেন, তারা ইসরায়েলের চেয়ে হামাসকে বেশি সমর্থন করেন এবং ২৫-৩৪ বছর বয়সীদের মধ্যে ৩৮ শতাংশ বলেছেন, তারা হামাসকে বেশি সমর্থন করেন।

জরিপ দেখতে এখানে ক্লিক করুন

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ