শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে? আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ  অবৈধভাবে উপার্জিত টাকা দান করলে সওয়াব হবে? এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না ভয়াবহ পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় ৭ জন নিহত, নিখোঁজ ৮২

ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত, সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক ও তিনজন প্যারামেডিক নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট ২২৭ সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।

গাজায় নিহত এ সাংবাদিকের নাম মোয়ামেন মোহাম্মদ আবু আল–আউফ। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি ফটোসাংবাদিকের কাজ করতেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে সেখানে এ পর্যন্ত ২২৭ সাংবাদিক নিহত হয়েছেন।

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। নিহত হন ১ হাজার ১০০ জনের বেশি। ইসরায়েল থেকে প্রায় ২০০ মানুষকে বন্দী করে গাজায় আনা হয়।

এ হামলার জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে গাজায় এ পর্যন্ত ৫৪ হাজার ৯২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬১৫ জন। এ তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

আলজাজিরা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ