শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যুদ্ধবিরতির মধ্যে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চললেও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমছে না। দেশ দুটির সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। এর ফলে ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

এর আগে ভারতও একই পদক্ষেপ নেয়। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা তার কূটনৈতিক দায়িত্বের বাইরে কাজ করছিলেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা বিধিবহির্ভূত কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে ওই কর্মকর্তার নাম কিংবা বিস্তারিত অভিযোগ এখনো প্রকাশ করেনি পাকিস্তান।

চার দিন আগে সীমান্তে হওয়া সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার পরে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু এরপর থেকেই কূটনৈতিক স্তরে পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে, যা সম্পর্ককে আবারও সঙ্কটের মুখে ফেলেছে।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা কিছুটা কমলেও পারস্পরিক আস্থার অভাব এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই দেশের সম্পর্কে স্থায়ী উত্তেজনার বাতাবরণ তৈরি করছে। পরিস্থিতি আরো অবনতি এড়াতে কূটনৈতিক সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সূত্র : জিও নউজ, দ্য হিন্দ

এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ