শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতে বিষাক্ত মদপানে ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পাঞ্জাবে মিথানল মেশানো মদ ‘মুনশাইন’ পান করে ১৭ জনের মৃত্যু হয়েছে। আরও ছয়জনের আশঙ্কাজনক অবস্থা বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার (১২ মে) গভীর রাতে পাঞ্জাবের অমৃতসর জেলার পাঁচটি গ্রামে তাদের মৃত্যু হয়। খবর এএফপির। 

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে তৈরি কম দামি এই মদপান করে প্রতি বছর ভারতে শত শত মানুষ মারা যায়। মদের কার্যকারিতা বাড়ানোর জন্য এতে প্রায়ই মিথানল মেশানো হয়, যা অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

সিনিয়র পুলিশ অফিসার মনিন্দর সিং বলেছেন, পাঁচটি গ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে।

পাঞ্জাব পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে জানিয়েছে, এ ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার রহস্য উন্মোচন ও জড়িত সবাইকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, দায়ীদের শাস্তি দেওয়া হবে।

গত বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মুনশাইন পান করে ৫৩ জন মারা গিয়েছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ