শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আ.লীগ নিষিদ্ধের খবরে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে নেত্রকোনার পূর্বধলায় নিজ গ্রামে গরু জবাই করে ভূড়িভোজের আয়োজন করেছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেলে তার নিজ গ্রাম উপজেলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে তিনি নিজেই এ গরু জবাই করেন। এরপর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তা এলাকাবাসীকে খাওয়ান।

গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর রফিকুল ইসলাম মাদানী তার ফেসবুক পেইজে লিখেন, ৫ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের উপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করে। সকলের প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।

পরে রোববার ঘোষণা অনুযায়ী তার মাদ্রাসার সামনে তিনি গরু জবাই করেন। এরপর গরুর মাংস কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য রোববার সন্ধ্যার পর ভূড়িভোজের আয়োজন করা হয় স্থানীয় একটি মাদ্রাসায়।
রফিকুল ইসলাম মাদানী বলেন, সরকার খুনী আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে। আমরা চাই এই ফ্যাসিস্টকে আইনিভাবে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ