শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জম্মু-কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরসহ পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জম্মু-কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাকআউটের কবলে রয়েছে।

একই সঙ্গে ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর, গুরুদাসপুরে এবং রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের এই রাজ্যের সীমান্ত রয়েছে। এনডিটিভি বলেছে, সাম্বা, আখনুর, রাজৌরি এবং রিসির আন্তর্জাতিক সীমান্তে এখনও ভারি গোলাবর্ষণ চলছে। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের একদিন পর এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ