শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতের শেয়ার বাজারে ভয়াবহ ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পরেই ভারতের প্রধান শেয়ারবাজার সূচকগুলো বুধবার সকালে ভয়াবহ পতন দিয়ে লেনদেন শুরু করেছে।

সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট হারায়। যদিও বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়। নেতিবাচক লেনদেন হয়েছে মিডিয়া, ভোক্তাপণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে।

ইতিবাচক প্রবণতায় রয়েছে অটো স্টক ও ব্যাংকিং খাত। শুধু সামরিক উত্তেজনাই নয়, বাজারে এই ওঠানামার পেছনে রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সই করা একটি বাণিজ্য চুক্তির খবরও।

এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তার মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের আশা করা হচ্ছে।

অন্যদিকে, বৃহত্তর এশীয় বাজারগুলো বুধবার সবুজ সংকেত দিয়ে লেনদেন করছে, যা ভারতীয় বাজারের বিপরীত চিত্র। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ