শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও সরকারি সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতের ভূখণ্ডের ভেতর আলাদা তিনটি জায়গায় বিমানগুলো ভূপাতিত করা হয়েছে। এরসঙ্গে গুলি করে আকাশ থেকে নামানো হয়েছে নয়াদিল্লির একটি ড্রোনও।

আরেক কর্মকর্তা আলাদাভাবে সিএনএনকে নিশ্চিত করেন ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে সিএনএন জানিয়েছে, তারা নিজেরা পাকিস্তানের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে বিষয়টি নিশ্চিতে হতে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, আমরা নিশ্চিত করছি ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

তবে নাম গোপন রাখার শর্তে অপর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, পাকিস্তানের সেনারা ভারতের তিনটি বিমান ভূপাতিত করেছে।

তিনি বলেন, “আমরা ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দাতে একটি যুদ্ধবিমান, এবং দুটি বিমান ভারত অধিকৃত কাশ্মিরের অবন্তীপোরা এবং আখনুরে ভূপাতিত করেছি। পাকিস্তানে হামলার পর এই যুদ্ধবিমানগুলো ভারতে অবস্থান করছিল এবং ওই সময় আমরা (বিমান বিধ্বংসী) মিসাইল ছুড়ি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে ভারত এই দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তাই আমাদের জবাব দিতে হতে। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হতো।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ ধারণ করে। ভারত মধ্যরাতে প্রথমে মিসাইল হামলা চালায়; এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি তাদের একটি ব্রিগেড সদরদপ্তর ও সীমান্ত রেখার একটি নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ