শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিকে রূপান্তরিত হবে প্রয়াত পোপ ফ্রান্সিসের গাড়ি পোপমোবিল। এটিই তার শেষ ইচ্ছা ছিল বলে জানা গেছে।

রোববার (৪ মে) সুইডিশ টেলিভিশন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এ উদ্যোগটি কারিতাস সুইডেনের মহাসচিব পিটার ব্রুন ও জেরুসালেমের আন্তন সাফারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর আগে প্রকল্পটি তার অনুমোদন পেয়েছিল। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার মতে, পোপ বলেছিলেন, ‘যদি এটি গাজার শিশুদের সাহায্য করে, তবে এটি এভাবেই ব্যবহার করা উচিত।’

পিটার ব্রুন এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্রাম্যমাণ ক্লিনিকটি চিকিৎসা টিমগুলোকে এমন শিশুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে যারা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রায় সম্পূর্ণ পতনের কারণে বর্তমানে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত।

তিনি বলেন, ‘এটি কেবল একটি বাহন নয়, এটি একটি বার্তা যে বিশ্ব গাজার শিশুদের ভুলে যায়নি।‘

প্রতিবেদনে বলা হয়েছে, পোপের ভ্রমণের প্রতীক হয়ে ওঠা গাড়িটি চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে এবং প্রতিরক্ষামূলক স্তর দিয়ে সুরক্ষিত থাকবে। তবে প্রধান চ্যালেঞ্জ হলো অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেয়া। কারণ দু’মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

কারিতাস জেরুসালেম গাজায় চলমান সমস্যা সত্ত্বেও মানবিক কাজ অব্যাহত রেখে মাঠ পর্যায়ের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। আন্তন সাফার এই যানের প্রতীকী তাৎপর্য সম্পর্কে বলেন, ‘এটি পোপের দুর্বলদের প্রতি দেখানো সহানুভূতি ও যত্নের প্রতিফলন।’

গত ২১ এপ্রিল মৃত্যু হয়েছে পোপ ফ্রান্সিসের। পোপ হিসেবে তিনি তার মেয়াদকালে ধারাবাহিকভাবে ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করে গেছেন। তিনি বারবারই গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং সেখানকার জনগণের জন্য আন্তর্জাতিক সাহায্যে উৎসাহিত করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ