শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইউক্রেনের সাথে শান্তি চুক্তি সময়ের ব্যাপার মাত্র : পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এটি সময়ের ব্যাপার মাত্র।’

গতকাল রোববার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সাথে চলমান এই যুদ্ধে আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়েনি এবং আমরা আশা করি ভবিষ্যতেও তা প্রয়োজন হবে না।’

মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ আজ একথা জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘পারমাণবিক অস্ত্র ছাড়াই রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে এই বিশেষ সামরিক অভিযান সফলভাবে শেষ করার জন্য।’

তিনি বলেন, ‘২০২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।’

তিনি আরো বলেছেন, ‘ইউক্রেনে সামরিক অভিযানের সময় রাশিয়া ধৈর্য ধরে আছে। কিছু মহল আমাদের ভুল পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করেছে।’ ‘কিন্তু আমরা তাদেও ফাঁদে পা দেইনি।’

পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সমঝোতা অনিবার্য। এখন প্রশ্ন হলো এটি কখন হবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনাকে ক্রেমলিন তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। পরবর্তীতে কিয়েভ থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করা হয়েছিল। মস্কোর বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ