বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ সময় দিল্লির মসনদে ছিলেন মোগল সম্রাটরা। কিন্তু এত দিন পর এসে নিজেদের মোগলদের বংশধর বলে দাবি করে সুলতানা বেগম নামের এক নারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, তিনি শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের বিধবা স্ত্রী। আর সেই সূত্রেই সুপ্রিম কোর্টে গিয়ে দাবি করে বসেন, লাল কেল্লা তাদের।

তাই তাকে সম্পত্তির অধিকার দেওয়া হোক। যদিও তার মামলা সোমবার খারিজ করে দিয়েছেন ভারতের শীর্ষ আদালত।
সুলতানা বেগমের আবেদনকে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পি ভি সঞ্জয় কুমারের বেঞ্চ।

প্রধান বিচারপতি জানান, প্রাথমিকভাবে দাখিল করা রিট পিটিশনটি ভিত্তিহীন।

এটি গ্রহণযোগ্য নয়। এর পরই সুলতানার আইনজীবী বলেন, আবেদনকারী দেশের প্রথম স্বাধীনতাসংগ্রামীর পরিবারের সদস্য। পাল্টা জবাবে প্রধান বিচারপতি বলেন, শুধু লাল কেল্লাই কে