শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আজ শনিবার গাজা সিটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ছাড়া ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের কর্মীরা ভোরবেলা সাবরা পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।’ 

বাসাল বলেছেন, ‘৩০ জনেরও বেশি মানুষ বাড়ির ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যারা এক মাসেরও বেশি সময় আগে গাজা উপত্যকাজুড়ে হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেছিল।

শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি অভিযানে কমপক্ষে ২ হাজার ০৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে এই অঞ্চলে মোট যুদ্ধে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২১৮ জন ইসরায়েলি নিহত হয়।

যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৫১ জনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, এর মধ্যে ৩৪ জন জিম্মি নিহত হয়েছেন।

সূত্র : আলআরাবিয়া 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ