শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারত সরকারের পাশে থাকার বার্তা মাওলানা বদরুদ্দিন আজমলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাশ্মীরে পেহেলগামে হওয়া জঙ্গি হামলার বিষয়ে তার দলের বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের নিন্দা করেছেন। এই ঘটনার পর বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ, কারণ তিনি ওই হামলা নিয়ে এমন মন্তব্য করেছিলেন, যেটি সমাজে উত্তেজনা ছড়াতে পারত বলে মনে করা হচ্ছে।

বদরুদ্দিন আজমল স্পষ্টভাবে জানান, এই মন্তব্য তার দলের নয়, বরং আমিনুল ইসলামের নিজস্ব মতামত। তিনি বলেন, এই ধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং এই সময়ে সবাইকে একজোট হয়ে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত। তাঁর ভাষায়, সন্ত্রাসবাদের কোনো ধর্ম থাকে না, আর যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করছে, তারা ইসলাম এবং মুসলিম সমাজকে বদনাম করছে।

দলীয় অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে আজমল বলেন: আমি বদরুদ্দিন আজমল, AIUDF-এর সভাপতি। আমি জানতে পেরেছি, হাজি আমিনুল ইসলাম পাহালগামের ঘটনাকে ঘিরে যে মন্তব্য করেছিলেন, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আমি সেই মন্তব্য শুনেছি এবং আগেই বলেছি, এটা খুবই দুঃখজনক। এই মুহূর্তে আমাদের সবাইকে ভারত সরকারের পাশে থাকতে হবে। একজন জঙ্গি মানেই জঙ্গি, তার কোনো জাত বা ধর্ম নেই। যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের বদনাম করছে, তাদের আমরা সমর্থন করি না। আমিনুল যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত মতামত—এটা দলের মত নয়।

আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলামের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তার ফলে সমাজে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ