বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিরোধী জোট গঠনের উদ্যোগ নেবে না মাওলানা ফজলুর রহমানের জমিয়ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের (জেইইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন তারা বিরোধী জোট গঠনের কোনো উদ্যোগ নেবেন না। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাব। বিরোধী দলগুলোর বড় কোনো জোট গঠনের ব্যাপারে আমাদের পার্টির কাউন্সিল রাজি নয়।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, নানা বিষয়ে মাঝেমধ্যে কিছু মিল পাওয়া যায়। সে ক্ষেত্রে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে একসাথে কাজ করা যেতে পারে। সংসদে থাকা দলগুলোর সঙ্গে মিলে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে কৌশল আমাদের শুরা (পরামর্শ পরিষদ) ও কার্যনির্বাহী কমিটি ঠিক করবে।

মাওলানা বলেন, একমাত্র সরকারই আনুষ্ঠানিকভাবে জোট গঠন করে। বিরোধী দলে সাধারণত স্থায়ী বা আনুষ্ঠানিক জোট হয় না। এখন পর্যন্ত বিরোধী দলগুলোর কোনো স্থায়ী জোট নেই। তবে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করার সুযোগ আছে।