শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মসজিদে নববীর ইমাম শাইখ ড. সালাহ আল বুদাইর সোমবার (২১ এপ্রিল) সরকারি সফরে মালদ্বীপে গেছেন। সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়েছে। 

ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালদ্বীপের ইসলামিক মন্ত্রী ড. মুহাম্মদ শাহীম আলী সাঈদ, ইসলামিক সেন্টারের প্রধান ইমাম শাইখ মুহাম্মদ লতীফ এবং ইসলামিক মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সফর মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুইজ্জুর নির্দেশে অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য হলো মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের দেশে আমন্ত্রণ জানানো। সফরের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের অভিভাবক সালমান বিন আবদুল আজিজ আল সাউদ।

সফরের সময় শাইখ বুদাইর প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, ইসলামিক মন্ত্রী শাহীম, ফাতওয়া কাউন্সিলের সদস্য, ধর্মীয় পণ্ডিত, তরুণ খতিব, হাফেজ ও ইমামদের সঙ্গে বৈঠক করবেন। তিনি জাতীয় কুরআন কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হিফজ বিভাগের শিক্ষার্থীদের সাথেও দেখা করবেন।

তিনি সৌদি সরকারের অনুদানে নির্মিত কিং সালমান মসজিদও পরিদর্শন করবেন। বুধবার তিনি সালমান মসজিদে মাগরিব ও এশার নামাজ পড়াবেন, আর বৃহস্পতিবার ইসলামিক সেন্টারে এশার নামাজ পড়িয়ে একটি বিশেষ ধর্মীয় বক্তৃতা দিবেন। শুক্রবার তিনি জুমার নামাজেও ইমামতি করবেন।

এই সফর মসজিদে নববীর কোনো ইমামের ৪০ বছর পর মালদ্বীপে আগমন, শেষবার এসেছিলেন শাইখ মুহাম্মদ আল-সুবাইয়িল ইসলামিক সেন্টারের উদ্বোধনের সময়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ