শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এবার ‘গাজা মিলিয়ন মার্চের’ ডাক পাকিস্তান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্ববর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশে দেশে। পাকিস্তানেও পালিত হচ্ছে নানা কর্মসূচি। এবার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম ‘গাজা মিলিয়ন মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে।

আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের লাহোরে এই কর্মসূচি পালিত হবে। এতে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করা, তাদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা ইসরায়েলের অব্যাহত নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৮ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবদুল গফুর হায়দারি এবং মোহাম্মদ আসলাম ঘোরিসহ কেন্দ্রীয় নেতা বৈঠকে অংশগ্রহণ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম ২৭ এপ্রিল লাহোরের মিনারে পাকিস্তানে নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ‘গাজা মিলিয়ন মার্চ’ এর ঘোষণা দিয়েছে।এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

এর আগে পাকিস্তানের করাচিতে ‘গাজা সংহতি সমাবেশ’ নামে বড় গণজমায়েত করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান। সেখানে মাওলানা ফজলুর রহমান বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার ডাক দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ