শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি অবশ্য বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি স্বীকার করেননি। শুক্রবার রাতে এক বিবৃতিতে হুথি মুখপাত্র জানান, এই দিন সন্ধ্যায় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো অবশ্য বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইয়াহিয়া সারি জানিয়েছন, শুক্রবার বেনগুরিয়ন বিমান বন্দরে হামলার পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতও করেছে।

আগের দিন বৃহস্পতিবার ইয়েমেনের রাস ইসার তেলের টার্মিনালে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নিহত হন অন্তত ৭৪ জন এবং আহন হন আরও ১৭ জন। এটি ছিল ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা। তার পরের দিনই পাল্টা হামলা চালাল হুথিরা।

“যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা, সংঘাত ও সংঘর্ষের পরিমাণও বাড়বে, কমবে না,” বিবৃতিতে বলেছেন সারি।

সূত্র : আনাদোলু এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ