শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে মাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছেন, গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়। একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিরা মুক্তি পাবেন।

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মাক্রোঁ। তারপর সামাজিক মাধ্যম এক্স-এ মাক্রোঁ লিখেছেন, গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার। মানবিক ত্রাণসাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেয়া উচিত নয়।

জাতিসংঘও জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণসাহায্য যায়নি। ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

মাক্রোঁ বলেছেন, ফ্রান্স সব পণবন্দির মুক্তি ও হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ। যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিদের মুক্তি সম্ভব।

হামাস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বিনিময়ে সব পণবন্দিকে মুক্তি দিতে হবে। ইসরায়েলের দাবি, হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে, যা মানতে তারা রাজি নয়।

গত সপ্তাহে মাক্রোঁ বলেছিলেন, আগামী জুন মাসে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্স স্বীকৃতি দিতে পারে। ইসলরায়েল জানিয়েছিল, স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি।

নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ফরাসি প্রেসিডেন্টের এই প্রস্তাবের তীব্র বিরোধী।

জাতিসংঘ জানিয়েছে, গত ২৭ নভেম্বর হেজবোল্লার সঙ্গে যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের সেনার হাতে ৭১ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের অধিকার সংক্রান্ত অফিসের মুখপাত্র থামিন আস-খিতান সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক রিপোর্ট অনুসারে মৃতদের মধ্যে ১৪ জন নারী ও নয়জন শিশু। এই সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যুদ্ধবিরতি সত্ত্বেও মানুষ আতঙ্কে আছেন। ৯২ হাজার মানুষ এখনো ঘরছাড়া।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গত চার মাস ধরে লেবাননের পরিকাঠামোর উপর হামলা করেছে। বাড়ি, চিকিৎসা কেন্দ্র, রাস্তাঘাট, অন্তত একটি ক্যাফে ধ্বংস হয়েছে. ইসরায়েল জানিয়েছে, হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে তারা আক্রমণ করেছে।

সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ