শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসরায়েলি হামলা আরও ৩৫ মৃত্যু, নতুন করে ঘরছাড়া ৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল বুধবার ভোর থেকে গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় নতুন করে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বা বারবার ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, ‘মানবিক সহায়তা বন্ধ রাখা আমাদের চাপ প্রয়োগের একটি কৌশল।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৩২ জন আহত হয়েছেন।

সরকারি গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ