শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আল-আকসার ভাগাভাগি শুরু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল রেকর্ডসংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটিই এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে, যেখানে সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না।

ঘটনাটিকে ‘ভীতিকর ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি।’

মুসলিম উপাসকদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এর মাধ্যমে আল-আকসার ‘স্থিতাবস্থা’ পরিবর্তনের চেষ্টা চলছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই টেম্পল মাউন্টে (আল-আকসা চত্বর) প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত, যদিও ইসরায়েল ১৯৬৭ সাল থেকে এলাকা দখল করে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল-আকসায় ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন।

আশঙ্কা করা হচ্ছে, হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে। তথ্য: মিডলইস্ট আই

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ