মুহাম্মাদ শোয়াইব
গত ৭ অক্টোবর ২০২৩ তারিখে শুরু হওয়া হামাসের "তুফান আল-আকসা" অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহ, আনসারুল্লাহ ও অন্যান্য ফিলিস্তিনপন্থী গোষ্ঠীর সামরিক তৎপরতা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায়, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল তাদের নজর ঘুরিয়ে নিয়েছে সরাসরি ইরানের দিকে।
যদিও ইরান দাবি করেছে যে, এই হামলাগুলো সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়েছে, তবুও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি তেহরানকে দায়ী করেছে। একই সঙ্গে ইরান তার মিত্রদের উপর প্রভাব খাটিয়ে যুদ্ধের বিস্তার ঠেকাতে চেয়েছে, যাতে ইরান নিজে সরাসরি সংঘাতে জড়িয়ে না পড়ে।
কিন্তু পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। একদিকে ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ওপর হামলা এবং ইরান ভূখণ্ডে সরাসরি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে ট্রাম্পের মতো আগ্রাসী মার্কিন