শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের ৩ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের তিন নেতা নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইসরায়েলের হামলায় তাদের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন দ্য পপুলেশন ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন (পিএফএলপি)। খবর রয়টার্স

সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, বৈরুতের কোলা জেলাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ওই তিন নেতা নিহত হয়েছেন। রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের কোলা জেলার একটি ভবনকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়।

তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননে হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রও যুক্ত হতে পারে।

দ্য পপুলেশন ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন একটি সশস্ত্র সংগঠন। তারাও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। রোববার ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এছাড়া হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে তাদের আরও একাধিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। ইয়েমেনের হোদেদাহ বন্দরে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের ভাষ্য, এখান থেকেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাবনে রোববারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় গত দুই সপ্তাহে ১ হাজার লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজার মানুষ। সরকার বলেছে, হামলা থেকে বাঁচতে ১০ লাখ মানুষ ইতোমধ্যে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। যা লেবাননের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ