বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ  মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা জাকাত বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কাজের আগ্রহকে সাধুবাদ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিরে মজলিস

গাজায় দখলদার ইসরায়েলি বর্বরতায় আরও অর্ধশতাধিক শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গাজায় ইসরায়েলি বর্বরতায় শহীদ সন্তানকে নিয়ে মায়ের আহাজারি-ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বর্বরতা কোনক্রমেই যেন থামছে না। দখলদার অবৈধ দেশটির হামলায় গত ২৪ঘন্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নয় মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে চালানো দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৮ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ৮৮ হাজারের বেশি মজলুম ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২০৮ জন। এছাড়া অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

বায়তুল মোকাদ্দাসের অপবিত্রতা ও ৭৭ বছরের অত্যাচারের জবাবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাস হামলা চালায়। এরপর থেকে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারের এই বর্বরোচিত হামলা থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গির্জার মতো অসংস্য বেসামরিক স্থাপনা।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌছতে পারছে না। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ