মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব’  নাটোরে খাদে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল মুফতি তাকী উসমানী বাংলাদেশে এতো জনপ্রিয় কেন? ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে জমিয়তের বৈঠক, ফেরদাউসের ভিডিও ইস্যুতে তদন্ত করবেন ৫ সদস্য তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমানের জানাজায় লাখো মুসল্লি জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম মুহাজির ও আনসার সাহাবি কে? গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

জিম্মিদের মুক্তিতে বাইডেনের প্রস্তাবে সম্মত হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তাদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব মেনে নিয়েছে। আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র।

সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা বা শান্তি সংলাপ ফের শুরুর জন্য চুড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করেছে হামাস। এই আলোচনার একটি অপরিহার্য অংশ গোষ্ঠীটির কব্জায় থাকা জিম্মিদের মুক্তি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে যে প্রস্তাব দিয়েছিলেন, তা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে হামাস।

গত ১ জুন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি তিন স্তরবিশিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন জো বাইডেন। তার প্রস্তাব অনুসারে, প্রথম স্তরে গাজায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এই পর্বে রাফাসহ গাজার অন্যান্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি কয়েক শ’ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজ