বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


মুসলিমবিরোধী নাগরিকত্ব আইন বাস্তবায়নে কঠোর বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

‘সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করা হবে না। আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করার জন্য এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। এর সাথে কখনোই আপস করব না’, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। একই সাথে জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ ‘মুসলমান বিরোধী নয়'।

সংসদে পাশ হওয়ার প্রায় সাড়ে চার বছর পর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) সোমবার কার্যকরী হয়েছে। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

এই আইন কার্যকর হওয়ার বিরুদ্ধে দেখা গিয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ।

সিএএ-কে কেন্দ্র করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, আম আদমি পার্টিসহ বিরোধীরা তোপ দেগেছে বিজেপি সরকারকে। নিজ নিজ রাজ্যে যে তারা এই আইন কার্যকর হতে দেবেন না, সà