মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক এইলিন লবাচারের কাছে শেখ হাসিনার চিঠির একটি কপি হস্তান্তর করেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসে হস্তান্তর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইলিন লবাচার। ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী প্রশাসক মাইকেল শিফার, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের à
