বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রমজানে আল আ’কসা’য় প্রবেশে মুসল্লিদের বিধিনিষেধ দিচ্ছে ই’স’রায়ে’ল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু্। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির এই সুপারিশ অনুমোদন করেছেন তিনি। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। ইসলামের প্রথম কেবলা। এ মসজিদের দিকে ফিরেই একসময় মুসলামনরা নামাজ আদায় করতো।

ইসরায়েলি টিভি চ্যানেল ১৩ জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিধেষ আরোপ করা হলে তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিন বেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কতা সত্ত্বেও বেন গ্যভির সুপারিশে সম্মত হয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে আগামী কয়েক দিনের ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতানিয়াহু প্রশাসন।

রমজান মুসলমানদের একটি পবিত্র মাস। এই বছর ১০ মার্চ থেকে এই মাস শুরু হবে। এই মাসে মুসলমানরা পবিত্র রোজা রাখেন।

অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে, বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি গত শুক্রবারও প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ