বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরেজমিনে অর্থনৈতিক কার্যক্রম দেখতে বাগেরহাট ও খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী মসজিদে নববীতে দুই দিনব্যাপী কুরআন পুনরালোচনা কর্মসূচি দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক’ গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ, দোকানপাট ও গুদাম স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’  শৃঙ্খলা ভঙ্গে সহকারী মহাসচিবকে শোকজ করল জমিয়ত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

পুলিশ ও ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

এতে এখন পর্যন্ত তিনজনের নিহত হয়েছে। স্থানীয় এক সাংবাদিকের পাঠানো কিছু ভিডিওতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। তাদের চিৎকার করতে শোনা যাচ্ছে। সেইসাথে সেখানে গুলির শব্দও শোনা যাচ্ছে।

পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টায় সম্পন্ন হয়। এরপরেই শুরু হয় ভোট গণনা। কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল জানানোর কথা ছিল। কিন্তু ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর আজ সকাল থেকে ফলাফল আসতে শুরু করে। তবে এতেও অনেক ধীরগতি।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে যে ফলাফল দেখানো হয়েছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে স্বতন্ত্র পার্থীরা ৭৯টি আসন পেয়েছেন। এসব প্রার্থীরা বেশিরভাগই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত প্রার্থী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ