পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় ‘ব্যাট’ প্রতীকের ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় দলটির নেতারা স্বতন্ত্র হিসেবে আলাদা আলাদা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বর্তমানে দুর্নীতির দায়ে কারান্তরীণ ইমরান খান। কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন তিনি।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে সমর্থকদের বার্তা দিয়েছেন ইমরান খান।
এতে ভোট দেওয়ার পর সমর্থকদের কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের একটি কালো পোশাক পরা ছবি শেয়ার করে ক্যাপশনে ইমরান খান লিখেছেন, “কারাগার থেকে ইমরান খানের বার্তা: আমার প্রিয় পাকিস্তানিরা, আপনাদের