বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সোমালিয়ার রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাজধানীর একটি জনপ্রিয় খোলা বাজারে হওয়া বেশ কয়েকটি বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বাকারা বাজারের ব্যবসায়ী হাসান আলী রয়টার্সকে বলেন, ‘আমি ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে বলে গণনা করেছি। আমার দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাজারের কেন্দ্রস্থলে চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে।’

রয়টার্স বলছে, বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব প্রায়শই সোমালিয়া এবং অন্যান্য জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে। হামলার বিষয়ে দেশটির সরকারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাকারা হচ্ছে মোগাদিসুর বৃহত্তম বাজার। জমজমাট এই বাজর থেকে শহরের বেশিরভাগ বাসিন্দা তাদের খাবার, কাপড়, ওষুধ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আইটেম প্রতিদিন কিনে থাকেন।

বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, অনেক দোকান ধ্বংস হয়ে গেছে। মোগাদিসুর এরদোগান হাসপাতালের তিনজন নার্স রয়টার্সকে জানিয়েছেন, ২০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ