বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাফায় হামলার পরিকল্পনা পর্যালোচনা করছেন ইসরায়েলি নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলার সামরিক পরিকল্পনা পর্যালোচনা করছে।  শহরটিকে একসময় ‘নিরাপদ অঞ্চল বলা হতো। যুদ্ধ শুরুর দিকে ফিলিস্তিনিদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সামরিক অভিযান শুরুর আগে রাফাহ উপত্যকার বাসিন্দাদের রাফাহ থেকে সরিয়ে নেওয়া হবে।

সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট পুনর্ব্যক্ত করেছেন যে, গাজায় সেনাবাহিনীর ‘পরবর্তী লক্ষ্য’ হবে রাফাহ। তিনি দাবি করেছেন, এটি হামাসের শেষ অবশিষ্ট ঘাঁটি।

মানবাধিকার গোষ্ঠীগুলি রাফায় যে কোনও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। আনুমানিক ১.৪ মিলিয়ন মানুষ সেখানে আশ্রয় নেওয়ায় বিপুল প্রাণহানি হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ