বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসরায়েলি বর্বর হামলায় নিহত বেড়ে প্রায় ২৭ হাজার, নিখোঁজ কয়েক হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত প্রায় চার মাসের এই যুদ্ধে ওই উপত্যাকায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।

উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তেনের এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছে ৬৫ হাজার ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, শেষ একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছে ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুড়িয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ