বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

তেল আবিবে ২ ঘণ্টায় হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র দুই ঘণ্টায় তাদের রাজধানী তেল আবিবে এক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা রয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব সংবাদমাধ্যম আল-মায়াদিন।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে অধিকাংশই নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম, আর অন্যগুলো তেল আবিবের আকাশচুম্বি দালানগুলোয় নিশানা করতে পারে। 

তেল আবিবের এসব স্থাপনার ব্যাপারে ইসরায়েলের রিপোর্টে বিশদ আলোচনা করা হয়নি, তবে হিজবুল্লাহ এগুলোকে ‘পরবর্তী যুদ্ধের টার্গেট’ বলে অভিহিত করেছে বলে জানানো হয়।
এদিকে হিজবুল্লাহ ইতোমধ্যেই ইসরায়েলের কবজা থেকে উত্তর ফিলিস্তিনকে মুক্ত করতে সক্ষম হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

লেবাননের সঙ্গে সংঘাতে না যেতে ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরায়েলি সেনা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

সূত্র:  আল-মায়াদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ