বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপক ধস: জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে, যা এর আগে কখনওই হয়নি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন জরিপে অংশ নেওয়া মাত্র ২৩ শতাংশ ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে (প্রধানমন্ত্রী পদে) থাকতে দেখতে চান। অন্যদিকে, ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজকে ক্ষমতায় দেখতে চান।

প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুন দিকে আরেকটি জরিপ হয়েছিল। তাতে দেখা গিয়েছিল- নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থ হারিয়েছেন নেতানিয়াহু।

জরিপে আরও বলা হয়, এই মুহূর্তে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে- নেতানিয়াহুর বিরোধী জোট ৬৮টি আসন পাবে। আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে ৪৭টি।

অর্থাৎ তিনি (নেতানিয়াহু) আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আর পর্যাপ্ত আসন পাবেন না। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ