বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও ইসরায়েলি হামলায় গাজায় এক সাংবাদিকসহ মোট ১৭৪ জন নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে একদিনে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন তিনি। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন গাজা অঞ্চলে।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

গত শুক্রবার গাজায় গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এ পর্যন্ত এতে কোনো কর্ণপাত করেনি ইসরায়েল।

এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। স্থানীয় সময় শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ