শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ ঠান্ডার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দেশটিতে শীতকালীন আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। বিপজ্জনক ঠান্ডা পুরো যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
খবরে বলা হয়েছে, টেনেসি ডিপার্টমেন্ট অফ হেলথ ১৯ জন আবহাওয়া-সম্পর্কিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ওরেগনের কর্মকর্তারা ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েকটি অঙ্গরাজ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিবিএস নিউজ জানিয়েছে, কিছু মৃত্যু আবহাওয়ার সাথে সম্পর্কিত কি না তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। কারণ এর মধ্যে কেনটাকি ও ইলিনয়ে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
কিছু অঙ্গà¦