ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথিরা। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন হামলা লোহিত সাগরে হুথিদের আক্রমণ বন্ধ করতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের ওপর হামলা সত্ত্বেও গোষ্ঠীটি লোহিত সাগরে তাদের হা