বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এবার মার্কিন জাহাজে ড্রোন হামলা হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারও আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার ইরানপন্থী এই গোষ্ঠীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার পরই এডেন উপসাগরে ‘জেনকো পিকার্ডি’ নামের মার্কিন মালিকানাধীন ওই জাহাজে হামলা চালায়।

সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা ‘জেনকো পিকার্ডি’ নামের একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি আঘাত’ হানে।

জানা গেছে, মার্কিন ওই বাল্ক ক্যারিয়ারে ড্রোন থেকে বোমা চালায় হুথিরা। এতে ওই জাহাজে আগুন ধরে যায়।

এ আক্রমণের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনীও। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে মোতায়েন যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনে হুথিদের ১৪টি মিসাইলে লঞ্চারে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা সেন্টকম।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এর মাঝেই হুথিদের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান,

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ