বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এবার মার্কিন জাহাজে সফল হামলা হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে গোষ্ঠীটি।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি জিব্রাল্টার ঈগল। এটির মালিক ‘ঈগল বাল্ক শিপিং’ নামের একটি প্রতিষ্ঠান।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি।

ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কনটেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

জাহাজটি ইসরায়েল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনে বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, নৌযানটি এডেন বন্দর থেকে ৯৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে আক্রান্ত হয়েছে।

অ্যামব্রে বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুটি সাগর পর্যন্ত পৌঁছায়নি, একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়। সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ