বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইয়েমেনগামী জাহাজ আটকের সময় সমুদ্রে দুই মার্কিন সেনা নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইরান ইয়েমেনের হুথিদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল।  

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতে সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার এই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান। এই দুই কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে এখনো অভিযান চলছে। হারিয়ে যাওয়ার তিনদিন পর জানা গেলো, অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে হারিয়ে গেছেন তারা। 

ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সেনারা। তাদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে। ওই  সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো। তখন তাকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন।

নেভি সিলের যে প্রটোকল রয়েছে, সেই প্রটোকল অনুযায়ী, যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাকে উদ্ধারে সমুদ্রে নামেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, হুথিদের কাছে ইরানের অস্ত্র সরবরাহের বিঘ্ন ঘটানোর অভিযানের অংশ ছিল এটি।

তিনি আরও জানিয়েছেন, গত শুক্রবার ইয়েমেনজুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে— সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ