মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিচ্ছে জাতিসংঘ। ২০২৪ সালের শেষ নাগাদ সকল শান্তিরক্ষীরা ডিআর কঙ্গো ছেড়ে চলে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
মোট তিন ধাপে এই দেশটিতে থেকে জাতিসংঘের সৈন্য প্রত্যাহার করা হবে। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় কাজ করা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের প্রধান বিà