বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করল আল-শাবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

এবার জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার জব্দ করেছে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারটির আরোহী আট যাত্রী ও ক্রুকেও আটক করা হয়েছে।

জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটির দখলে থাকা অঞ্চলে অবতরণ করার পর হেলিকপ্টারটি দখলে নেয় তারা।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমালিয়ায় জাতিসংঘের মিশন দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, “এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।”

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বা সেখানে কতজন আছেন তার সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি। এতে এক যাত্রী নিহত ও দু’জন পালিয়ে যায় বলে জানা গেছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ