বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার নতুন মামলায় অভিযুক্ত ইমরান খান ও তার স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার নতুন একটি তোশাখানা মামলায় অভিযুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা। মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত তাদের অভিযুক্ত করেন।

গত বছরের আগস্টে ইসলামাবাদের একটি বিচারিক আদালত পৃথক তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা মামলাটি পিটিআই নেতাকে তার কর ঘোষণায় রাষ্ট্রীয় উপহারের বিবরণ উল্লেখ না করার জন্য অভিযুক্ত করেছিল। পরে ইসলামাবাদ সাজা স্থগিত করে তাকে মুক্তির নির্দেশ দেয়। তবে সাইফারসহ অন্যান্য মামলায় বিচারাধীন থাকায় তাকে মুক্তি দেওয়া হয়নি।

অন্যদিকে, সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত একটি গহনা সেট নিজের রাখার জন্য ইমরান এবং তার স্ত্রী কম মূল্য দেখিয়েছিলেন বলে অভিযোগ করে দু’জনের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর একটি নতুন রেফারেন্স মামলা দায়ের করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে সেই মামলায় শুনানি হয়। এতে আদালত ইমরান ও তার স্ত্রীকে অভিযুক্ত করে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো উচ্চস্বরে পড়ে শোনায়। সূত্র: ডন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ